ভালবাসার কথা বলতে জড়তা সংকজ না করে বলে দিন।
ভালোবাসার কথা প্রথমবার বলতে গেলে জড়তা, সংকোচ, “না”
শোনার ভয় আঁকড়ে ধরে মনকে। সেই সাথে ভালোবাসার এই
প্রথম প্রকাশ হওয়া উচিত ভীষণ সুন্দর ও স্মৃতিময়, কেননা বাকি
জীবন এই স্মৃতি আপনারা অসংখ্যবার মনে করবেন। তাই পৃথিবীর
সবচাইতে সুন্দর বাক্যটি কী আর হেলাফেলা করে বললে
চলে? প্রেম নিবেদনে আবেগ, কাব্য, নিসর্গ আর সবচেয়ে
বড়, আত্মবিশ্বাস লাগে। নিচের পরামর্শগুলো কাজে লাগাতে
পারেন-
১. তাড়াহুড়ো একদমই করবেন না। প্রেম যত গভীর হবে,
প্রেম নিবেদনের সুযোগ ততই সহজ ও স্বাভাবিক হবে।
২. ওর ভাল লাগার বিষয়গুলো একেবারে আপন করে নিন। মর্যাদা
দিন। এরপর আস্থার সঙ্গে এগিয়ে যান।
৩. প্রথম দেখায় প্রেম, কথাটা মিথ্যে নয়। তাই প্রেম
নিবেদনের জন্য বেছে নিন সেই স্থানটি, যেখানে প্রথম
আপনাদের চোখে-চোখে মন দেওয়া-নেওয়া হয়েছিল।
৪. আত্মবিশ্বাস রাখুন। ইনিয়ে-বিনিয়ে বলবেন না, সেটা কাপুরুষতা।
যা বলবেন, স্পষ্ট বলবেন।
৫. প্রেম নিবেদনের মুহূর্তে কিন্তু তৃতীয় ব্যক্তিকে
সঙ্গে নিয়ে যাবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন