"বলেছিলাম না, এত অবহেলা করো না, কখন হারিয়ে
ফেলবে আমায় নিজেও
জানতে পারবে না।
.
অনেক অপেক্ষা করেছি তোমার, কিন্তু তোমার
অবহেলা কমেনি, ভালো থেকো। ভয় নেই
সম্পর্কের দোহাই দিবো না, কোনো জোড় ও
করবো না।
.
ইচ্ছা হলে এসএমএস দিও না হলে না দিও,তবে
আগের মত হয়ত আমাকে আর পাবে না। সব কিছু বাদ
দিয়ে তোমায় নিয়েই ভাবতাম, কিন্তু অবহেলার মাত্রা
এত পরিমান হয়ে গেছে যে আমার অসীম
ভালোবাসা হারিয়ে ফেললে।
.
ভালো থেকো, বেশি খারাপ লাগলে চলে
যেতে পারো আটকে রাখবো না। অবশ্য এখন
আমার থাকা আর না থাকাতে তোমার কিছু যায় আসে
না।
তবে মনে রেখ আমার এই চেঞ্জ এর জন্য তুমিই
দায়ী।
.
একটা দিনে ২৪টা ঘন্টা, তার মাঝে তুমি প্রতিদিন আমায়
৪
ঘন্টাও যদি সময় দিতে? আমার কষ্ট লাগতো না। আমি
তো ৪ মিনিটে ও খুশি থাকতাম। তাও তোমার কাছে
ছিলো না
.
ভালোবাসার মানুষটির কাছে সব থেকে ভালো লাগার
মুহূর্ত কি জানো? যখন তার ভালোবাসার মানুষটি তার
সাথে থাকে কিংবা তাকে দূর থেকে একটু সময়
দেয়।
.
আমি হয়ত নিজেকে অনেকটা পরিবর্তন করেছিলাম
শুধু তোমার ভালোবসার দিকে তাকিয়ে, কিন্তু সেই
ভালোবাসা যে এত তাড়াতাড়ি কমে যাবে বুঝতে
পারিনি।
.
ঘন্টার পর ঘন্টা এসএমএস কিংবা কল দিতে বলি
না,সপ্তাহে কিংবা মাসে একবার দেখা ও করতে চাইনা।
শুধু চাই, যখন তোমায় মনে পড়বে বুঝতে
পারবো তুমি আছো।
.
একটা কথা কি জানো...অবহেলার মাত্রাটা যখন বেড়ে
যায়,তখন ভালোবাসার ইচ্ছাটাও দিন-দিন হারিয়ে যায়।
.
আমিও নিজেকে গুছিয়ে
নিয়েছি, চিন্তা করে ফেলেছি তুমি দূরে থাকতে
চাও। তবে আমি কেন জোড় করবো। তুমি আসার
আগেও আমি একা ছিলাম এখনো একা থাকতে
পারবো, হয়ত মাঝের স্মৃতিগুলি একটু কষ্ট দিবে এর
বেশি কিছুই নয়।
.
হয়ত অপেক্ষায় থাকবো তুমিও একদিন বুঝতে
পারবে ভালোবাসার মূল্য........
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন